ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বসুন্ধরা এমডি আনভীর সোবহানকে ক্র্যাবের শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

বসুন্ধরা আবাসিক এলাকার আনভীর সোবহানের বাসভবনে বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নেতারা।

দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি নারী পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণামাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ক্র্যাবকে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়ে সংগঠনের সদস্যদের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া দুর্ঘটনায় আহত ও ক্র্যাবের কোনো সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন আনভীর সোবহান।

ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ বলেন, সংগঠনের স্বার্থেই সায়েম সোবহান আনভীরের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাত করেছেন।

মতবিনিময় সভায় ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন, কাজী জামশেদ নাজিম উপস্থিত ছিলেন।

#নিউজবাংলা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102