ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঁশঝাড় থেকে বেরিয়ে খুঁড়িয়ে হাঁটছিল মেয়েটি, নাম বললো মারুফের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

নীলফামারীর ডোমারে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মারুফ ইসলাম (১৮) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে জেলা সদরের পলাশবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী হিন্দু পরিবারের ওই শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে মারুফ। বাঁশঝাড় থেকে বেরিয়ে খুঁড়িয়ে হাঁটছিল শিশুটি। বাড়িতে আসার পর শিশুটির হাঁটতে কষ্ট হলে তার মা শিশুকে কারণ জিজ্ঞেস করেন। এ সময় শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। এরপর শুক্রবার তার মা বাদী হয়ে মারুফকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) থানায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ছাত্রীর মা। মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তার তৎপরতা শুরু করে পুলিশ। শনিবার রাতে পলাশবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডোমার শহরের কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর আমরা তাকে শনিবার গ্রেপ্তার করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102