ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঁশ বাগানে ডেকে নিয়ে ছাত্রীর সর্বনাশ করল রিয়াজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি রিয়াজসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। তার আগে ৮ মার্চ রাতে নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াজ হোসেন (২৭), যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩০) ও হাবুল্যা গ্রামের আবু হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৮)।

অভিযোগে উল্লেখ করা হয়, রিয়াজ হোসেন মোবাইল ফোনের মাধ্যমে যশোর সদর উপজেলার ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্র ধরে, গত ৭ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রীকে বাঘারপাড়া উপজেলার হাবুল্যা এলাকার একটি বাঁশ বাগানে ডেকে এনে ধর্ষণ করে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াজ হোসেনকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে দুই সহযোগী মিলন হোসেন ও শাকিল আহমেদকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রধান আসামি রিয়াজ সরদার নিজের নাম পরিচয় গোপন রেখে শুভ নাম ব্যবহার করে ওই ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নাম বিভ্রান্তির কারণে আসামিকে গ্রেপ্তার করতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102