ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে আরো ৩০ লাখ ডোজ টিকা উপহার দেবে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কাঠামোর অধীনে উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৩০ লাখ ডোজ মর্ডানার ভ্যাকসিন দেবে। আজ শনিবার (১৭ জুলাই) টুইটারে তিনি এই ঘোষণা দেন।

টুইটে তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশে আসা মডেরনার কভিড-১৯ ভ্যাকসিনের ৩০ লাখ ডোজের আরেকটি উপহার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমেরিকা এখানে এবং বিশ্বব্যাপী মহামারিকে পরাজিত করতে তার দেশের ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই মর্ডনার ভ্যাকসিন ডোজ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন সরকারের সাম্প্রতিক ২৫ মিলিয়ন ভ্যাকসিন ডোজ বরাদ্দের অংশ কারণ প্রেসিডেন্ট জো বাইডেন কোভ্যাক্স বা সরাসরি বিশ্বের অন্যান্য দেশের সাথে মার্কিন জ্যাবের ডোজ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মহামারি রোধে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে সরাসরি ভ্যাকসিন এলায়েন্স গ্যাভি’র উদ্যেগে কোভ্যাক্স প্রেগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে ২ ও ৩ জুলাই বাংলাদেশে মর্ডানার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে।

বাংলাদেশের কাছে ভ্যাকসিন হস্তান্তরের সময় রাষ্ট্রদূত মিলার বলেছিলেন, বাংলাদেশে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর’ কভিড ভ্যাকসিন সরবরাহের জরুরি প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102