ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে দুর্দান্ত ব্যাট করেছে আয়ারল্যান্ড।

মোস্তাফিজ-নাসুমদের তুলোধোনা করে নির্ধারিত ২০ ওভারে লড়াকু ১৭৮ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছেন আইরিশরা।

ওয়ানডাউনে নামা গ্যারেথ ডিলানির ব্যাটে পিষ্ঠ হয়েছেন বাংলাদেশি বোলাররা।

১৭৭ রানের মধ্যে ডিলানি একাই করেছেন ৮৮ রান। ৮ ছক্কা হাঁকিয়ে মোস্তাফিজ-সৌম্যদের নাজেহাল করে ছেড়েছেন তিনি।

শেষ দিকে হ্যারি ট্যাক্টরকে সঙ্গে নিয়ে চমৎকার পার্টনারশিপ গড়েন ডিলানি। ৬২ বলে ৯৯ রান সংগ্রহ করে ডিলানি-ট্যাক্টর জুটি।

শেষ ৫ ওভারে ৬০ রান যোগ করেছেন এ দুই ব্যাটার।

বাংলাদেশি বোলাররা আইরিশদের উইকেট শিকার করেছেন মাত্র তিনটি। দুটি পেয়েছেন পেসার তাসকিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তাসকিন।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মোস্তাফিজুর জাতীয় দলে ফিরে ফ্লপ হয়েছেন। ৪ ওভার করে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

ফ্লপ হয়েছেন আরেক পেসার শরিফুল ইসলামও। ৪ ওভার করে দিয়েছেন ৪১ রান। কোনো উইকেট পাননি।

ম্যাচে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ৩৩ রানের মাথায় ওপেনার পল স্টারলিংকে নাসুম ফেরালেও রানের গতি কমেনি আইরিশদের।

৬৫ রানের মাথায় দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। নিজের তৃতীয় ওভারে গিয়ে এনড্রিউ বালবিরনিকে বোল্ড করে দেন তাসকিন।

২২ বলের ২৫ রানের কেমিও ইনিংস খেলেছেন এনড্রিউ। নিজের শেষ ও দলীয় দশম ওভারে ফের আইরিশ শিবিরে আঘাত হানেন তাসকিন। সাজঘরে ফেরান জর্জ ডকরেলকে। ৯ বলে ৯ রান করে ফেরেন ডকরেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102