ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে স্মরণ আর্জেন্টিনার সাবেক অধিনায়কের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

১৯৭৮ এর পরে ১৯৮৬ সালের বিশ্বকাপের পর ম্যারাডোনায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনার সমর্থনে যোগ দেন কোটি কোটি বাংলাদেশি ভক্ত। এর প্রায় চার দশক কেটে গেলেও সেই মুগ্ধতা ও ভালোবাসায় কোনো কমতি হয়নি।

কোপা আমেরিকা বা বিশ্বকাপ এলেই বাংলাদেশের রাস্তা থেকে শুরু করে বাড়ির ছাদে শোভা পায় লাখ লাখ আর্জেন্টিনার পতাকা। গলি থেকে গলি ছেয়ে যায় সাদা-নীল রঙে। পোস্টারে পোস্টারে ভরে ওঠে সড়কের দুই পাশ। দেশের ফুটবল উন্মাদনাই এমন।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষদের এমন উন্মাদনা বহুবার পৌঁছেছে বুয়েনোস আইরেসেও।

কোপা আমেরিকার শিরোপা জেতার পর বাংলাদেশের উন্মাদনায় মোহিত আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান পাবলো সোরিন।

তার জীবনে ঘটে যাওয়া বাংলাদেশের এক স্মৃতি বর্ণনা করে সোরিন ইন্সটাগ্রামে লিখেছেন, ‘২৬ বছর আগে কাতারে ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেলতে গিয়েছিলাম। প্রযুক্তিহীন সেই সফরে পরিবার-পরিজন ও ফ্যানদের সঙ্গে যোগাযোগ করা কঠিন ছিল।

‘সেবার স্টেডিয়ামে গ্যালারিতে প্রচণ্ড আবেগ নিয়ে আর্জেন্টিনার পতাকা উড়াতে দেখেছিলাম। সঙ্গে ‘বাংলাদেশ’ লেখা একটা পতাকা ও ব্যানার নিয়ে উল্লাস ও চিৎকার দেখেছিলাম।’

আর্জেন্টিনার সমর্থকদের ‘বাংলাশেদিনা’ উপধা দিয়ে এবারের কোপার শিরোপা উৎসর্গ করে আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক।

লেখেন, ‘‘সেজন্য এবার কোপার জন্য যারা রাস্তায় নেমেছিল উৎসব করতে সেই ‘বাংলাশেদিনা’ সমর্থকদের ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।’’

আর্জেন্টিনার গ্রেট ফুটবলারদের স্মরণ করে সোরিন লেখেন, ‘ম্যারাডোনা ও মেসিদেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবা গ্রেট ফুটবলারকে যারা ৭৮ এবং ৮৬ তে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।

‘পুরো বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থক রয়েছে। ২৮ বছর পর শিরোপা জিতে নিজের প্রতিও সম্মান করেছে তারা ও সকল সমর্থকদের উল্লাসে মাতাতে সাহায্য করেছে।’

২০০৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন সোরিন। সেবার বিশ্বকাপে অভিষেক হয়েছিল বর্তমান অধিনায়ক লিওনেল মেসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102