ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার দারুণ প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বকাপের লড়াইয়ের আগে বাংলাদেশের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্দোর ঝড়ো ফিফটিতে টাইগারদের দেওয়া ১৪৮ রানের টার্গেট সহজেই উতরে গেছে লঙ্কানরা। নির্ধারিত ওভারের ৬ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে তারা।

আজ মঙ্গলবার টসে জিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে এসে শুরুটা ভালো হয়নি লঙ্কান ওপেনার কুশল পেরেরার। তৃতীয় ওভারের তৃতীয় বলে তাসকিন আহমেদের শিকার হন তিনি। ৮ বলে মাত্র ৪ রান করে নাঈমের তালুবন্দি হন তিনি।

পঞ্চম ওভারের প্রথম বলে আরেক ওপেনার পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান শেখ মেহেদী। ১২ বলে ১৫ করে সাজঘরে ফেরেন তিনি। অষ্টম ওভারে বল করতে এসে দীনেশ চান্দিমালকে সাজঘরে ফেরান সৌম্য। ১৫ বলে ১৩ করে ফেরেন এই ব্যাটসম্যান।

নিয়মিত বিরতিতে ১২ ওভারে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। ব্যাট হাতে দুর্দান্ত সৌম্য বল হাতেও শিকার করেন দুই উইকেট। শেষের দিকে আভিস্কা ফার্নান্দো এবং চামিকা করুনারত্নের ব্যাটে ভর করে ৬ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

এর আগে, ব্যাট করতে আসেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। দুইজনের ৩১ রানের জুটি ভাঙেন দুশমন্থ চামিরা। ১৬ করে সাজঘরে ফেরেন লিটন। তিনে এসে ৩৪ রানের দারুণ ইনিংস খেলেন সৌম্য সরকার। অবশ্য তার আগেই ১১ রান করে ফেরেন নাঈম।

গত ম্যাচের মতো এই দিনও তেমন সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব। মুশফিক ১৩ এবং আফিফ ১১ করে ফেরেন। শেষের দিকে নুরুল হাসান সোহানের ১৫ ও শেখ মেহেদী হাসানের অপরাজিত ১৬ রান ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102