ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠাল ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

বাংলাদেশকে ‘সৌজন্যতার নিদর্শন’ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। বাংলাদেশকে ধাপে ধাপে মোট ১১০টি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রথম পর্যায়ে আজ শনিবার সকালে ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে প্রবেশ করে।

ঢাকা সফরকালে গত মার্চে বাংলাদেশকে অ্যাম্বুলেন্স সরবরাহের আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোভিড-১৯ টিকাকরণ পর্ব শুরু হওয়ার প্রতিবেশি বাংলাদেশকে টিকাও পাঠিয়েছিলেন মোদি।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রংপুরের সুস্বাদু ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, গত মাসেই বাংলাদেশে অক্সিজেন পাঠিয়েছিল ভারত।
এ ব্যাপারে আজ শনিবার সকালে পেট্রাপোল স্থলবন্দর ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান ‘করোনাকালে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমরা আশাবাদী দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে। কোনপ্রকার বিলম্ব না করেই তৎপরতার সাথে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্স পাঠানোতে আমরা খুশি।’

পেট্রাপোল স্থল বন্দরের কাস্টমস ইন্সপেক্টর গোপাল দাস জানান ‘সৌজ্যনাতার নির্দশন হিসাবেই আজ সকাল থেকেই প্রথম পর্যায়ে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে অ্যাম্বুলেস পাঠানো হচ্ছে। পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102