ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চায় চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, এমন সময়ে চীনের ওষুধ-প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম বাংলাদেশকে করোনাভাইরাসের ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এরইমধ্যে সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম আজ শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, ‘চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি দেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা সে বিষয়টি অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।’ খুরশিদ আলম বলেন, ‘চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। রোববার (১৮ এপ্রিল) তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102