ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরব আমিরাতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারির কারণে এই ১৩টি দেশ থেকে আমিরাতে প্রবেশ করা যাবে না। তবে কূটনৈতিক মিশন, জরুরি চিকিৎসা সেবা, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক প্রতিনিধিরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। খবর এনডিটিভি ও সৌদি গেজেটের।

নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

আগামী ২১ জুলাই পর্যন্ত এসব দেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট স্থগিত থাকবে। তবে কার্গো ফ্লাইট, ব্যবসায়িক ও চার্টাড ফ্লাইট বিধিনিষেধের বাইরে থাকবে।

বৃহস্পতিবার (১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ভ্রমণের মৌসুম শুরু হলে নাগরিকদের করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে হবে।

এছাড়া ভ্রমণের সময় কোনো আমিরাতের নাগরিক করোনায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে করোনায় আক্রান্ত আমিরাতের নাগরিকেরা তাদের দেশে ফিরতে পারবেন।

এদিকে জানুয়ারিতে ভারতজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৩ কোটিরও বেশি লোক করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। দেশটির সরকার চলতি বছরের মধ্যেই সব পূর্ণবয়স্ক লোককে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে।

আক্রান্তের সংখ্যা কমে আসায় ভারতজুড়ে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তবে লকডাউন পুরোপুরি তুলে নিলে হঠাৎ করে সংক্রমণ সংখ্যা বেড়ে মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা প্লাস নিয়ে শঙ্কার মধ্যেই দেশটির মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কেরালা, অন্ধ্র প্রদেশ, তামিল নাডু, উড়িষ্যা, রাজস্থান, জম্মু ও কর্নাটক ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102