ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি ব্যবসায়ীর টাকা চুরি করে গ্রেপ্তার ভারতীয় ট্যাক্সিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৫৮ বার পঠিত

ভুলের বশে ট্যাক্সি কিংবা সিএনজিতে ফেলে আসা টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী ফেরত পাওয়ার হাজারও নজির রয়েছে কলকাতা শহরে। কিন্তু ট্যাক্সিতে ফেলে যাওয়া বাংলাদেশি নাগরিকের প্রায় সাড়ে আট লাখ রুপি চুরি করে লজ্জার নজির সৃষ্টি করেছেন কলকাতা শহরের এক ট্যাক্সিচালক। বাংলাদেশি ওই নাগরিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ট্যাক্সিচালককে। উদ্ধার করা হয়েছে টাকা।

কলকাতার বিধান নগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বাংলাদেশের নাগরিক মোহাম্মদ মাসুম ব্যাপারী ব্যবসা সংক্রান্ত জরুরি কাজে কলকাতায় এসেছিলেন। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বাংলাদেশে ফেরার জন্য কলকাতার কসবা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ট্যাক্সি ধরেন। কিন্তু মনের ভুলে ট্যাক্সিতেই ফেলে আসেন তার টাকাভর্তি ব্যাগ। বাংলাদেশি লক্ষাধিক টাকা ছাড়াও ব্যাগের মধ্যে ছিল প্রায় ১০ হাজার ইউএস ডলার। যার ভারতীয় মূল্য প্রায় ৮ লাখ ৩০ হাজার রুপি।

এরপর দ্রুত কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এনএসসিবিআই) থানায় অভিযোগ দায়ের করেন মাসুম ব্যাপারী। তখন পুলিশের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে ট্যাক্সি শনাক্ত করে আটক করা হয় ট্যাক্সিচালককে। তবে টাকার ব্যাগ পাওয়ার বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেন ওই ট্যাক্সিচালক। পরবর্তীতে বাধ্য হয়ে পুলিশ তল্লাশি চালালে ট্যাক্সির ভেতর লুকানো অবস্থায় টাকার ব্যাগ এবং ব্যাগের মধ্যে থাকা টাকা পৃথক পৃথক উদ্ধার করে পুলিশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকার ব্যাগ পেয়েও তা ফিরিয়ে না দিয়ে ব্যাগটি চুরি করার অপরাধে ওই গাড়ির চালক ধনঞ্জয় সাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা আজই ভুক্তভোগী মাসুম ব্যাপারীর হাতে তুলে দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102