ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি ভেবে নিজেদের নাগরিকের ওপর গুলি ছুড়লো বিএসএফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মিলন মিয়া (১৮) নামে এক ভারতীয় যুবক আহত হয়েছেন।

আহত অবস্থায় ওই যুবক জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ পৌঁছালে নাগেশ্বরী থানা পুলিশ তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সীমান্তবাসী এবং বিজিবি জানায়, শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। সে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে তার নানা বাড়িতে আসছিলো। গুলিবিদ্ধ ওই কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত ওই কিশোর জানান, গুলিবিদ্ধ অবস্থায় সে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে যায়। পুলিশি ঝামেলা এড়াতে তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। পরে পুলিশ বিষয়টি জানার পর রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই কিশোরের পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর চারটায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ওসি রওশন কবির জানান, আহত ওই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102