ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা ১নং সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে তাকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। ওই যুবক কর্ণঝােড়া এলাকার মাে: হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে।

বিপ্লবের পিতা হারুন মিয়া জানান, বুধবার সকালে আমার ছেলে কয়েকজন দিনমজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে সবজি ক্ষেতে কাজ করছিলো। হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফ’র সাথে কথা বলে। কিন্তু আমার ছেলেকে তারা ফেরত দেয়নি।

বিএসএফ কেন আটক করেছে এমন প্রশ্নে হারুন মিয়া জানান, কে বা কারা সীমান্তের তাঁরকাটা কেটে ফেলেছে। এখন আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মাে: মােখলেছুর রহমান বলেন, আমরা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বিজিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট বা রেকর্ড কোন বক্তব্য না পাওয়া গেলেও তারা মুঠোফোনে জানিয়েছেন, ৩৯ বিজিবি ময়মনসিংহ’র অধিনে কর্নঝােড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএসএফ’র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102