ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ-বাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব পাশ থেকে মাছ ধরার ৪টি ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলার মালিকরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে, তাদের নৌ-বাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102