ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি ৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি জানিয়েছেন, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা। তাদের বহনকারী এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

লেফটেন্যান্ট আরিফুজ্জামান আরো বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবরে কোস্টগার্ডের টহলরত সদস্যদের একটি দল অভিযান চালায়। এসময় সেখানে মাছ ধরার ২টি ট্রলারকে ধাওয়া দিলে এফবি আহমদ নামের একটি ট্রলার শাহপরীর দ্বীপ এলাকার দিকে এবং এফবি ওসমান অপর ট্রলারটি মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। পরে জেনেছি, এফবি ওসমান নামের ট্রলারটিসহ ৯ জেলেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিসহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে যাওয়ার খবরটি অবহিত হওয়ার পর মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেদের ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102