ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর অনিশ্চিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যে সফরে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে করোনার প্রকোপে দেশটিতে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে।

জিম্বাবুয়ে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। এই নির্দেশনা কার্যকর হবে ২২ জুন থেকে।
এদিকে ক্রীড়া কার্যক্রম স্থগিত করা প্রসঙ্গে দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সব ক্রীড়া কার্যক্রম এবং ইভেন্টগুলো আগামী ২২ জুন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সব ক্লাব, জিম এবং সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের কোনো প্রকার নিষেধাজ্ঞা ছাড়াই মেনে চলা উচিত।’
ঘরোয়া লিগ শেষে ২৯ জুন জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশের। এরপর একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিব-তামিমদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102