ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনাভাইরাসের টিকা নিলে বাংলাদেশ সরকার যে সনদ দিচ্ছে তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর ফলে টিকা প্রাপ্তির বাংলাদেশি সনদ নিয়ে যুক্তরাজ্য গেলে তাকে আর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে না।

স্থানীয় সময় আগামী সোমবার (১১ অক্টোবর) ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গেলে তার ক্ষেত্রে সনদ সংক্রান্ত নতুন এই নিয়ম প্রযোজ্য হবে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদকে তারা যুক্তরাজ্যে বৈধ টিকা সনদের তালিকায় যুক্ত করে নিয়েছে। এছাড়া যুক্তরাজ্য সরকার অনুমোদিত টিকা যেসব দেশে দেওয়া হচ্ছে, সেসব দেশের সনদও স্বীকৃতি দেবে দেশটির সরকার।

প্রসঙ্গত, এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন নিয়ে যুক্তরাজ্য সরকার। এরমধ্যে প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে। এছাড়া চীনের সিনোভ্যাক টিকাও দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102