ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের দুই সিনেমায় স্বস্তিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ বার পঠিত
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ও বিতর্কে থাকেন এ অভিনেত্রী। তবে অভিনয়গুণে তিনি দর্শকের কাছে সেরা পছন্দের অভিনেত্রীর তালিকায় রয়েছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন নিজেকে।

স্বস্তিকা তার ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয় করেছিলেন বাংলাদেশের সিনেমায়ও। এ সিনেমার নাম ‘সবার উপরে তুমি’। এতে তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। ২০০৯ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন এফআই মানিক।

এরপর আর তাকে এপারের সিনেমায় দেখা যায়নি। দীর্ঘদিন পর আবারও স্বস্তিকাকে দেখা যাবে বাংলাদেশি সিনেমায়। ঢালিউডের দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। তার একটির সবকিছুই চূড়ান্ত। আরেকটি রয়েছে আলোচনাধীন।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের ৭ মে এ চুক্তি হয়। সিনেমাটির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এ সিনেমায় স্বস্তিকার বিপরীতে কাকে দেখা যাবে এখনো তা নিশ্চিত নয়। তবে গুঞ্জন উঠেছে, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করবেন স্বস্তিকা। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে শুটিং শুরু হবে।

আরেকটি সিনেমার টিম এখনো স্বস্তিকার বিষয়ে তথ্য প্রকাশ করতে প্রস্তুত নয়। তাদের দাবি, স্বস্তিকার সঙ্গে আলোচনা হয়েছে। সেটা বেশ ফলপ্রসূ। গল্প ও চরিত্র পছন্দ করেছেন অভিনেত্রী। তবে তিনি অসুস্থ থাকায় কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

তাই তার নামটি প্রকাশ করতে চায় না সিনেমাটির টিম। তারা অপেক্ষা করছে স্বস্তিকার সুস্থ হওয়ার।
নতুন এক নির্মাতার সিনেমাটিতে স্বস্তিকা অভিনয় করবেন একঝাঁক তারকার সঙ্গে। চলতি বছর এ সিনেমাটিরও কাজ শুরু হওয়ার কথা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102