ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৫২ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ নিয়ে টানা তিন বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০২১ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। ২০২২ সালে দুই দফা নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমে টেস্ট পরে দ্বিতীয় দফায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলে।

এদিকে অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেটি এখনো নিশ্চিত না হলেও বিশ্বকাপের পর দুটি টেস্ট ম্যাচের সিরিজ আছে এফটিপিতে।

ওয়ানডে সিরিজ

১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে,ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন।
২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে,স্যাক্সটন ওভাল, নেলসন।
২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার।

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম টি-টোয়েন্টি, ২৭ ডিসেম্বর, ম্যাকলিন পার্ক, নেপিয়ার।
দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৯ ডিসেম্বর, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই।
তৃতীয় টি-টোয়েন্টি, ৩১ ডিসেম্বর, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102