ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের লক্ষ্য ১৬২ রান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

এদিন শুরুতেই তাসকিন, নাসুম ও শরীফুলদের কোন সুযোগ না দিয়ে সাবলীল খেলতে থাকেন দুই কিউই ওপেনার। ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র মিলে গড়েন ৫৮ রানের জুটি। রাচিন করেন ১২ বলে ১৭ রান। বাংলাদেশের হয়ে শরীফুল প্রথম আঘাত হানেন। তার বলে মিড-অফে মুশফিক নিয়েছেন ক্যাচ। তবে উইকেটের পতন আরও আগে হতে পারতো। নাসুমের শর্ট লেংথের বল টেনে মেরেছিলেন রাচিন রবীন্দ্র কিন্তু ডিপ মিডউইকেটে সেটি হাতে রাখতে পারেননি শামীম।

এরপর দ্বিতীয় উইকেটের দেখা পায় শরীফুলের হাত ধরেই। এবার তার শিকার অ্যালেন। বোল্ড হয়ে ফেরার আগে অ্যালেন করেন ২৪ বলে ৪১ রান। এরপর মাঠে নামে নামেন অধিনায়ক টম লাথাম। জুটি গড়েন উইল ইয়ংয়ের সাথে। তবে ইয়ং বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে গেছেন মাত্র ৬ রান করে। আফিফের বলে কাটা পড়েন তিনি। এরপর গ্র্যান্ডহোমকে সিরিজে চতুর্থবারের মতো ফেরান নাসুম আহমেদ। তার ব্যাট থেকে আসে ৪ রান। তবে অন্যপ্রান্তে রানের ফোয়ারা ছুটিয়েছেন লাথাম। তুলে নিয়েছেন অর্ধশত। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ৫০ রানে।

এছাড়া নিকোলাসও ভালো শুরু করেন। ২১ বলে ২০ রান করে সচল রাখেন রানের চাকা। তবে তাকে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ। শেষদিকে ম্যাকঞ্চি করেন ১০ বলে ১৭ রান।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে শরীফুল নিয়েছেন ২টি উইকেট। এছাড়া তাসকিন, নাসুম এবং আফিফ নেন ১টি করে উইকেট।

এদিকে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। এই ম্যাচে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্থলে দলে এসেছেন সৌম্য সরকার। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া বেশ ক‌’জনকে সুযোগ দেওয়া হয় শেষ ম্যাচে। শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদকেও সুযোগ দেওয়া হয়েছে এই ম্যাচে। দলে নেই মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে নিউজিল্যান্ড দলেও এসেছে কয়েকটি পরিবর্তন। আগের ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া টম ব্লান্ডেল ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। কিউইদের একাদশে আরও দুটি পরিবর্তন ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেটের জায়গায় এসেছেন স্কট কুগেলেইন ও বেন সিয়ার্স। খেলছেন জ্যাকব ডাফিও।

এর আগে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা এগিয়ে আছে ৩-১‌ ব্যবধানে। তাই অনেকটাই নির্ভার স্বাগতিকরা। তবে ব্ল্যাকক্যাপরা চায় ব্যবধান কমাতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102