ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল: জন কিরবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি।

সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জন কিরবি বলেন, এ চিঠির বিষয়ে আমি অবহিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অবিচল রয়েছি। সে লক্ষ্যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি একটি থ্রি সি ভিসানীতি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ভিসা দেওয়া সীমাবদ্ধ করবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102