ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে এসে যে অনুরোধ করলেন শ্রীলেখা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ বার পঠিত

দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র গত রোববার (১৫ জানুয়ারি) ঢাকায় এসেছেন চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে। যেখানে প্রদর্শিত হয়েছে তার পরিচালনা ও প্রযোজনার প্রথম ছবি ‘এবং ছাদ’।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের সোমবার সন্ধ্যায় নিজের পরিচালনা ও প্রযোজনার ছবিটি দেখেন এই তারকা। এরপর উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতির কথা জানান।

তিনি বলেন, এটা দারুণ এক অভিজ্ঞতা। এখানে আমি এলাম নিজের নির্মিত ছবি নিয়ে। আমার প্রথম পরিচালিত ছবি এবং আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার হচ্ছে। তাও আমার ভালোবাসার শহর ঢাকাতে। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে। এটা আমার কাছে বিরাট পাওয়া।

এ সময় তিনি বাংলাদেশকে নিয়ে ক্ষোভ ঝারেন উপস্থিত সাংবাদিকদের সামনে। তিনি বলেন, বাংলাদেশের অনেকগুলো পোর্টাল রয়েছে যারা আমার নামে অনেকগুলো ভুয়া খবর বের করেন। আমি আমার আইনজীবী ও সাইবারক্রাইমে দিয়েছিলাম এ নিউজগুলো যাচাই করতে। তারা প্রত্যেকে বলেছে এগুলো সব বাংলাদেশের পোর্টাল।

এখানেই থামেননি শ্রীলেখা তিনি আরও বলেন, আমি তো একটা মা, আমার একটা ১৭ বছরের মেয়ে আছে। আমি অনেক মজা করি মজাটা মজার মতো করে নিন। তার অপব্যবহার করে হেডলাইন করে দর্শককে ভুল দিকে চালিত করবেন না। এটা আমার অনুরোধ বাংলাদেশের পোর্টালগুলোর কাছে।

তবে শ্রীলেখা শুধু ক্ষোভই ঝারেননি। বাংলাদেশকে নিয়ে নিজের আবেগের বহিঃপ্রকাশও করেছেন। বাংলাদেশকে নিয়ে প্রসংশা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশটা আমার কছে আবেগের জায়গা। বাবাকে নিয়ে এর আগে ঘুরে গেছি। বাবা অনেক কথাই বলেন বাংলাদেশ নিয়ে। দেশভাগের সময় আমরা যখন কলকাতায় যাই একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। অথচ আমরা জমিদার পরিবারের লোক। সেখান থেকে সংগ্রাম করতে করতে আমাদের প্রজন্ম বা আমি এ পর্যায়ে এসেছি।

তারপর তিনি বলেন, আমার বাবার দেশ মানে আমার দেশ। আমার এই দেশ সম্পর্কে কেউ খারাপ বলুক আমি সেটা পছন্দ করব না।

উল্লেখ্য, শ্রীলেখা মিত্র আগামী সোমবার (২৩ জানুয়ারি) কলকাতায় ফিরে যাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102