ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে কোভিড সংক্রমণের মাত্রা ‘অত্যধিক উচ্চ’ জানিয়ে মার্কিনিদের সফরে সতর্কতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বজুড়ে আঘাত হেনেছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। এমন অবস্থায় মার্কিন নাগরিকদের বিশ্ব ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

এতে বিশ্বের দেশগুলোকে ৪টি আলাদা তালিকায় ভাগ করা হয়েছে। কোভিড সংক্রমণের মাত্রার ভিত্তিতে স্বল্প, মধ্যম, উচ্চ ও অত্যধিক উচ্চ শ্রেণি তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশকে রাখা হয়েছে অত্যধিক উচ্চ সংক্রমণের দেশগুলোর শ্রেণিতে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একই শ্রেণিতে আছে পাকিস্তানও। ভারত ও শ্রীলঙ্কা আছে উচ্চ সংক্রমণের দেশগুলোর শ্রেণিতে। এছাড়া নেপাল রয়েছে মধ্যম সংক্রমণ এবং ভুটান রয়েছে স্বল্প সংক্রমণের দেশের শ্রেণিতে।

বাংলাদেশ সফরের ক্ষেত্রে বলা হয়েছে, মার্কিনিদের উচিত বাংলাদেশে সকল ভ্রমণ বাতিল করা। কারণ হিসেবে সিডিসি জানিয়েছে, এই অবস্থায় বাংলাদেশ সফর করলে উভয় ডোজ ভ্যাকসিন নেয়া মার্কিনিরাও কোভিড আক্রান্ত হতে পারেন। এতে আরো বলা হয়েছে, তারপরেও যদি বাংলাদেশ সফর করতেই হয় তাহলে এর আগে অবশ্যই কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ পূর্ণ করতে হবে।

একইসঙ্গে বাংলাদেশ সফরের সব মার্কিনিকে মাস্ক পরতে হবে। যেকোনো ধরনের সমাবেশ ও ভিড় এড়িয়ে চলতে হবে। মানুষের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে সিডিসির সতর্কতায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102