ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া: মুখোমুখি ৪ টি-টোয়েন্টির পরিসংখ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৯ বার পঠিত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হবে সেই সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক কোনও টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চারবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অজিদের মুখোমুখি হয় বাংলাদেশ। কেপটাউনে সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী হয়। ২০১০ সালের বিশ্বকাপে দেখা হয় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। ব্রিজটাউন অস্ট্রেলিয়া ২৭ রানে জয় পায়।
২০১৪ বিশ্বকাপ ঢাকায় অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে টাইগাররা। সর্বশেষ ২০১৬ বিশ্বকাপে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী হয়।

আজ শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাসরা। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102