ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ১ম টি-টোয়েন্টি কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
সকালে মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোভিড সতর্কতার মধ্যে অনুশীলন সেরেছে টিম অস্ট্রেলিয়া। এদিকে, বিকেল থেকে অনুশীলনে মাহমুদউল্লাহ-সাকিবরা।

ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়া ঘোষণা করেছে তাদের অধিনায়কের নাম। অ্যারন ফিঞ্চের পরিবর্তে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েথ। সকালে অনুশীলনে ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং ৩ বিভাগেই ব্যস্ত সময় পার করেছেন অস্ট্রেলয়িা দলের ক্রিকেটাররা। জ্বৈব সুরক্ষা বলয় মানতে প্র্যাকটিস ভেন্যুতে ছিল কড়াকড়ি নিরাপত্তা। বাইরের কাউকেই আসতে দেয়া হয়নি স্টেডিয়াম এলাকার আশেপাশে। এরপর অনুশীলন শেষে কড়া নিরাপত্তায় হোটেল ফিরে যায় টিম অস্ট্রেলিয়া। এদিকে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অজি পেসার রাইলি মেরিডেথ। তার বদলে দলে ডাক পেলেন রিজার্ভে থাকা আরেক পেসার নাথান অ্যালিস।

বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

উল্লেখ্য, এরইমধ্যে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রবিবার দিবাগত রাতে দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়। স্কোয়াডে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে সফরে না থাকা পেসার রুবেল হোসেন, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন। তবে, অস্ট্রেলিয়ার দেয়া শর্ত মেনে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে। এছাড়া, ওপেনারা তামিম ইকবাল, লিটন দাস আছেন ইনজুরিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102