ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ আর গরিব নয় : তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

অল্প সময়ের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশি-বিদেশি মিডিয়াতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিরোনামে স্থান করে নিয়েছে। কিন্তু এর আগে বাংলাদেশের শিরোনাম হতো বাস দুর্ঘটনা, লঞ্চডুবি, বড় ধরনের ঘূর্ণিঝড়, বর্ষা মৌসুমে রাজধানীর সড়কে নৌকা চলা। এখন আমাদের দেশ আর গরিব নয়।

তিনি বলেন, পাকিস্তানসহ বেশ কিছু দেশকে পেছনে ফেলে সকল সূচকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এমন সুসংবাদ জাতির জনক বঙ্গবন্ধুর এবং আজকের প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের সার্থকতা।

২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবার মাথাপিছু আয় দিন দিন বেড়ে চলার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সবার মাথাপিছু আয় দিন দিন বেড়েই চলছে। তাই আমরা আগামীতে দেশকে আরো কিভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কারো কাছে মাথা নত করবে না। ১৯৯৬ সাল থকে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক চালু, মুক্তিযোদ্ধা ভাতা, বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়াসহ সার্বিক উন্নয়ন থেকে দেশবাসী কখনো বঞ্চিত হয়নি। আওয়ামী লীগ উন্নয়ন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগে সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল। পরে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102