মেঘলা আকাশ, বৃষ্টির শঙ্কা। এর মধ্যেই হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচেই টস সহায় হয়নি সাকিব আল হাসানের। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জিতলেন টস।
nagad-300-250
টস জিতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল নেদারল্যান্ডস।
বেশ কিছু দিন ধরে খরুচে বোলিং করে যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। যে কারণে বাদ পড়েছিলেন কয়েকটি ম্যাচে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার ওপর ভরসা রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কাটার মাস্টারের সঙ্গে পেস আক্রমণে আছেন যথারীতি তাসকিন আহমেদ ও তরুণ হাসান মাহমুদ।
লিটন দাসকে ওপেনিংয়ে নিয়ে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল গতকাল থেকে। তবে আজ সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামছেন নাজমুল হোসেন শান্ত।
সাকিবের সঙ্গে মিডলঅর্ডারের ভরসা আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, উইকেটকিপার নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ভিক্রমজিত সিং, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন এবং শারিজ আহমাদ।