ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে নেই: আইএমএফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের বিভাগীয় প্রধান রাহুল আনান্দ বলেছেন, ‘বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে নেই। দেশটির বাহ্যিক অবস্থান এ অঞ্চলের বিভিন্ন দেশের থেকে খুব আলাদা, যার সুফল পায় বাংলাদেশ।’

মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনলাইন সম্মেলনে আইএমএফের এ কর্মকর্তা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। এসময় তিনি এসব কথা বলেন।

রাহুল আনান্দ বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক কম। সেটা জিডিপির ১৪ শতাংশের কাছাকাছি। বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকিও কম। দেশটির এ সংক্রান্ত পরিস্থিতি শ্রীলঙ্কার থেকে অনেক আলাদা। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে কোনোভাবেই মেলানো যাবে না।’

আইএমএফের কাছে বাংলাদেশ সরকারের ঋণ আবেদনের বিষয়টি ‘প্রাক-অনুরোধমূলক’ বলেও জানিয়েছেন আইএমএফের এ কর্মকর্তা।

এ প্রসঙ্গে রাহুল আনান্দ বলেন, ‘বাংলাদেশের ঋণের অনুরোধটি প্রাক-অনুরোধমূলক (প্রি-এমপেটিভ)। রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষিতে দেশটি সম্প্রতি কয়েক দফা মুদ্রার অবমূল্যায়নের সম্মুখীন হয়েছে। তবে রিজার্ভ কমে গেলেও চার থেকে পাঁচ মাসের সম্ভাব্য আমদানি কভার করার মতো মজুত এখনো দেশটির রয়েছে, যা যথেষ্ট বেশি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102