ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরু বিকেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচের সূচি আগেই প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে জানা যায়নি ম্যাচ শুরুর সময়। সেটি আজ (সোমবার) জানা গেল।

মিরপুরে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। সুজন বলেন, ‘এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।’

টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত ফ্লাডলাইটের আলোর নিচে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে পাঁচটি ম্যাচই হয়েছে সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ২ ঘণ্টা এগিয়ে আসল কেন? জবাবে প্রধান নির্বাহী জানালেন, দুই দেশের সময়ের মারপ্যাঁচের কারণে রীতিমতো বাধ্য হয়ে এগিয়ে আনা হয়েছে সময়।

বাংলাদেশ থেকে ৬ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ডের সময়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হলে তখন নিউজিল্যান্ডে বাজবে রাত ১২টা।

সুজনের ব্যাখ্যা, ‘নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102