ads
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ পাবে ৭ কোটি ভ্যাকসিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬০ বার পঠিত

২০২১ সালের মধ্যে ছয় কোটি ৮০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস) ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় এ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে সম্প্রসারিত ভ্যাকসিন কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক বলেন, যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি, আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারব।

অর্থায়নের মাধ্যমে গ্যাভি থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদফতরের শর্ত অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে। গ্যাভির প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য ব্যয় হয়েছে এক দশমিক ৬২ থেকে দুই ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৫ বা ১৭০ টাকা।

এই সুবিধায় আসা ভ্যাকসিন ছাড়াও ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

ডা. সামসুল হক আরও জানান, প্রতি ডোজ ভ্যাকসিন বিতরণের জন্য সরকারকে এক দশমিক ২৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102