ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, ‌‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

মন্ত্রী বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।

আজ বুধবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতের অংশ নেওয়ার আগ্রহ দেখে আনন্দিত জাহিদ মালেক আরও বলেন, আপনারা যুক্ত হতে চান, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102