ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি, মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

রাশিয়ার সদস্যপদ স্থগিতের একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাধারণ পরিষদে পাস হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে ইউক্রেনে হামলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে সাধারণ পরিষদে এই ভোটাভুটি হয় ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাধারণ পরিষদে প্রস্তাবটির পক্ষে ৯৩ ভোট পড়ে। বিপক্ষে পড়েছে ২৪ ভোট। তবে এবার রেকর্ড সংখ্যক ৫৮টি সদস্য দেশ ভোট দান থেকে বিরত থাকে। তবে ভোটদানে বিরত থাকা দেশগুলোর ভোট চূড়ান্ত গণনা থেকে বাদ যাওয়ায় ভোটাভুটিতে অংশ নেয়া সদস্য দেশগুলোর দুই তৃতীয়াংশের বেশি ভোটে প্রস্তাবটি পাস হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয়বারের মতো সাধারণ পরিষদে ভোটাভুটি হলো। সর্বশেষ বাংলাদেশ মানবাধিকার রক্ষায় ইউক্রেনের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ভোট দেয়া থেকে বিরত ছিলো।

জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া একটি। সেই দেশকে জাতিসংঘের একটি সংস্থার সদস্যপদ স্থগিতের প্রস্তাব সাধারণ পরিষদে পাস হওয়াকে আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা লিখেছেন, মানবাধিকার রক্ষায় যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই জাতিসংঘে। সাধারণ পরিষদে যারা এই প্রস্তাবকে সমর্থন করেছেন এবং ইতিহাসে সঠিক পক্ষ বেছে নিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

এর আগে ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত রেজুলেশনে ১৪১টি পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত ছিলো। অন্যদিকে ২৪ মার্চ ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা একটি রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৮টি দেশ ভোট দানে বিরত ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102