ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়ার যুগ্ম সা: সম্পাদক হলেন পরিমল প্রসাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ব্যবসায়ী পরিমল প্রসাদ। সোমবার মুঠোফোনে তার দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ।
দেশব্যাপী বিস্তরভাবে কাজ করে যাওয়া জাতীয় সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এর বগুড়া শাখার কার্যক্রমকে সাংগঠনিকভাবে আরও বেগবান করার লক্ষ্যে পদ ফাঁকা থাকা সাপেক্ষে পরিমল প্রসাদ রাজ কে জেলা কমিটিতে উক্ত পদে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন যাবত চেলোপাড়া দূর্জয় ক্লাবের সভাপতি এবং গত দেড় বছর যাবত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটিতে সফলভাবে সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। মুঠোফোনে পরিমল প্রসাদের সাথে কথা বললে তিনি সকলের নিকট আর্শীবাদ কামনা করেন যেন তার উপর অর্পিত নতুন এই দায়িত্ব সে সুষ্ঠুভাবে পালন করতে পারে। সেই সাথে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা কে সামনে রেখে তিনি সকলকে সচেতন থেকে পুরো জেলায় শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102