ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলোতে টর্চার সেল, সাময়িক বরখাস্ত ওসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ বার পঠিত

যশোরের চৌগাছা থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার বিরুদ্ধে থানার প্রাচীরের মধ্যে নিজ বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুস, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৯ ডিসেম্বর) যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। একইসঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তদন্ত চলাকালেই পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রেরিত এক আদেশে রোববার (৫ জানুয়ারি) ওসি পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওসি পায়েলের বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান। প্রতিবেদন জমা দেওয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেপ্টেম্বর মাসে পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরের চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। থানায় যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওসি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102