ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইকে ‘বন্ধুর’ সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

রাজধানীর কুড়িলে প্রগতি সরণিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।

রোববার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক এ তথ্য নিশ্চিত জানান।

নিহত নাদিয়া (২৪) নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রথম সেমিস্টারে পড়তেন। তার বাসা নারায়গঞ্জের ফতুল্লার চাষাড়ায়।

পুলিশ জানায়, নাদিয়া তার বন্ধু মেহেদী হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে একটি মার্কেটে এসেছিলেন বেড়াতে। কুড়িলে প্রগতি সরণিতে পৌঁছালে ভিক্টর পরিবহণের একটি বাস ধাক্কা দিয়ে তাতে নাদিয়া সড়কে ছিটকে পড়েন।

বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন নাদিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল আরোহী মেহেদী একই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102