ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মধুপুর-ঢাকা সড়কে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম আবরার রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা টাঙ্গাইল জেলার মধুপুরের উত্তর আবাসিক এলাকায়।

নিহতের সহপাঠী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আবরার তার আরেক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে মধুপুর থেকে ঢাকা যাচ্ছিলো। যাওয়ার পথে জামালপুরের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা দুজনেই পড়ে যায়। এতে আবরারের বন্ধু মারাত্মকভাবে আহত হয়। আর আবরার পড়ে যাওয়ার সাথে সাথে ভয়ে সেখানেই স্ট্রোক করে। এ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আবরারের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, আমি বিষয়টি জেনেছি। এমন অকাল মৃত্যু কষ্টদায়ক। আবরারের মৃত্যুতে আমাদের পুরো বিভাগ শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102