ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ; লেডি গাগা ও জেনিফার লোপেজ গাইবেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন পপশিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা। আগামী ২০ জানুয়ারি শপথগ্রহণ করবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি।

অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে. ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সংগীত শোনা যাবে লেডি গাগার গলায়। সংগীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ।

বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানটি মূলত ভার্চুয়াল ইভেন্ট হতে চলেছে। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচ দিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এ ছাড়া ‘সেলিব্রিটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

গত চার বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের রাজত্বের সমাপ্তি আর ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের অভিষেকের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পথে শপথ নেবেন বাইডেন। ওই দিন ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন কমলা হ্যারিসও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102