ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। করোনার মৃদু উপসর্গও রয়েছে বাইডেনের।

করোনার সংক্রমণ রোধে ফাইজারের দুই ডোজ টিকাও নিয়েছিলে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। প্রথমটি নেন ২০২০ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টি ২০২১ সালের জানুয়ারিতে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে বিবৃতিতে জানিয়েছেন, নিজের দায়িত্ব অব্যাহতি রেখেই হোয়াইট হাউজে আইসোলেশনে থাকবেন বাইডেন।

সকালে হোয়াইট হাউজের স্টাফসহ অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। নির্ধারিত মিটিং করেছেন ফোন এবং জুমে। চারদিনের মধ্যপ্রাচ্য সফরে শেষে বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সবাইকে মাস্ক পরাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102