ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেন-কামালাকে বিশ্ব নেতাদের অভিবাদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পঠিত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে গড়লেন কামালা হ্যারিস। এখন থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতেই। শপথ নেয়ার পরপরই তাদের অভিবাদন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান।

শপথ নেয়া পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় দু’জনকেই উষ্ণ শুভেচ্ছা জানান। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন মোদি।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল দু’জনের প্রতি শুভ কামনা জানিয়েছেন। শিগগিরই হোয়াইট হাউজে নতুন বন্ধু পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন প্রেসিডেন্টের শপথ প্রসঙ্গে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও একই সুরে বলেন, আবার দীর্ঘদিন পর হোয়াইট হাউজে ইউরোপের প্রকৃত বন্ধু পাওয়া যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে সামরিক জোট ন্যাটোর পক্ষ মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও যুক্তরাষ্ট্রের ক্ষমতা পরিবর্তনের বিষয়টিকে স্বাগত জানান। তার মতে, বাইডেনের অধীনে ট্রান্স-আটলান্টিক সম্পর্ক আরও বাড়ানোর আশা করছে এ জোট।

সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে তাদের আন্তরিকতাশূন্য সম্পর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে গর্বাচেভ বলেছেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান অবস্থা উদ্বেগের। সম্পর্ক স্বাভাবিক করতে কিছু একটা করতে হবে। আমরা পরস্পরের বিরুদ্ধে দেয়াল তুলে দিতে পারি না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102