ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেন-ট্রাম্পের পর এবার সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়িতেও মিলল গোপন নথি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকেও গোপনীয় বেশ কিছু রাষ্ট্রীয় নথি উদ্ধার করা হয়েছে।

রিপাবলিকান পেন্স পরে তার ইন্ডিয়ানার বাড়ি থেকে উদ্ধার হওয়া এসব নথি এফবিআইয়ের কাছে হস্তান্তরও করেছেন বলে তার আইনজীবী মার্কিন ন্যাশনাল আর্কাইভকে লেখা চিঠিতে জানিয়েছেন।

আইনজীবী গ্রেগ জ্যাকবের লেখা ওই চিঠিগুলো মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে।

গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স।

গতকাল পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন।

ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102