ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনের হোয়াইট হাউজ প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জেইন সিদ্দিক। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার তার নাম ঘোষণা করে বাইডেনের ট্রানজিশন টিম।

তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, ‘জেইন অত্যন্ত মেধাবী একজন মানুষ। দীর্ঘ দিন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন দায়িত্বে তার প্রমাণ দিয়েছেন।’ তার এই নিয়োগকে বাংলাদেশি-আমেরিকানদের জন্য ‘বড় একটি সুসংবাদ’ বলে বর্ণনা করেন তিনি।

বাইডেন-কমলা ট্রাঞ্জিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন জেইন।

গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন তিনি। তার আগে বেটো ও’ রোরকের প্রেসিডেন্সিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ছিলেন। তার সেনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া জেইন।

নিউ ইয়র্কে বেড়ে ওঠা জেইনের কর্মজীবনের শুরু ইউএস সুপ্রিম কোর্টের জজ এলেনা কাগান এবং ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সঙ্গে কাজের মধ্য দিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিংটন অ্যান্ড সাটক্লিফ এলএলপিতেও অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102