ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের করোনা আক্রান্ত ১৪ জনের বাড়ি লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বাগেরহাটের মোংলায় করোনা আক্রান্ত ১৪ জনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ১৪ জনের করোনা ফলাফল পজিটিভ আসে। পরে এসব বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আমরা ১৪ বাড়িতে লকডাউন ঘোষণা করেছি। করোনায় আক্রান্তদের যে কোনও সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সংক্রমণ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া দুটি মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর বলেন, মোংলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হওয়ার পর এসব বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া প্রয়োজনে তাদের খাদ্য সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলায় শনিবার পর্যন্ত মোট ১ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102