ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের তরুণীকে ফেরত দিল ভারতীয় পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে রোজিনা বেগম (২৬) নামে ভারতে পাচারের শিকার এক বাংলাদেশি তরুণীকে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সে ভারতে গিয়ে প্রতারণার শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এ নারীকে ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা তরুণী বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংগঠন আইনী সহায়তার মাধ্যমে ওই নারীকে পরিবারের কাছে পৌঁছে দিতে তাকে গ্রহণ করে।

বিষয়টি নিশ্চিত করে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার কর্মকর্তা মুহিত হোসেন জানান, ভালো কাজ দেয়ার নাম করে দালাল চক্র তাকে ভারতে নেয়। পরে তাকে আরেক দালালের হাতে বিক্রি করে চলে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠালে এক পর্যায়ে আশ্রয় হয় একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দুই দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর ট্রাভেল পারমিটে তিনি দেশে ফেরার সুযোগ পান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102