ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মৃতদেহটি ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (৮ মে) সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পান। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান তারা। পরে মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

মৃত ব্যক্তির গায়ে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের নাম-ঠিকানা পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান জানান, মৃতদেহের এখনো পরিচয় মেলেনি। ধারনা করা হচ্ছে মৃতদেহটি ২-৩দিন ধরে সেখানে পড়ে ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102