ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ এপ্রিল) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ্ মহিবুল্লাহ, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান।এসময় আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ,বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি না করতে পারে সেদিকে নজর রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

পাশাপাশি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দদের বলেন আপনারা নিজ নিজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্ব স্ব ইউনিয়নের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করবেন।

রমজানে সাধারণ মানুষ যাতে শান্তির মাধ্যমে সিয়াম সাধনা করতে পারেন সেজন্যে আমাদের সকলেই একত্রভাবে কাজ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102