ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে এক নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌমিতা দাশ (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মৃতের পরিবারের দাবী ওই নারী ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে লখপুর ইউনিয়নের ভট্রখামার গ্রামের মোবাইল মেকানিক শিমুল দাশের স্ত্রী মৌমিতা দাশকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করে।

ওই নারী কি কারনে আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা জায়নি। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় অনেকেই জানিয়েছে। তবে মৃতের পরিবারের দাবী ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু.আলীমুজ্জামান বলেন, ওই নারীর মৃত্যু ঘটনায় তার স্বামী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্যউদঘাটন করা সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102