ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে জমি ও পাকা ঘর পেল ৮০ গৃহহীন পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাটে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ৮০পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৮০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

সম্মানীত অতিথি ছিলেন বাগেরহাট এডিসি (রেভিনিউ) মোঃ শাহিনুর জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আলীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী, উপকোরভোগী পরিবার উপস্থিত ছিলেন।

জমি ও ঘর পেয়ে উপকারভোগী মোঃ মহসিন,রুবেল হোসেন ও শিল্পী বেগমসহ সকলে আনন্দিত ও প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানান, এখন থেকে সারদিন কাজ করে নিজ গৃহে বসবাস করতে পারবেন। রোদ-বৃষ্টি ঝড়ে তাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নেয়। এরই আলোকে ফকিরহাটে তৃতীয় দফায় আরো ৮০টি পরিবার পেলেন জমিসহ পাকা বাড়ি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার এই উদ্যোগ গ্রহন করেছেন। এ্রই ধারাবাহিকতায় এবার তৃতীয় পর্যায়ে ফকিরহাটে অসহায় ভূমিহীন ও গৃহহীন ৮০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ঘরগুলির উদ্বোাধন শেষে ফকিরহাটেও যারা ঘর পেয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে।

যারা জমি ও ঘর পেয়েছেন তারা বিদ্যুৎ, স্যানিটারী ল্যাট্রিন, সুপানীয় ব্যবস্থা সহ বসবাসের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102