ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক অটোরিক্সা চালক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীকে একা পেয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে ধর্ষনের শিকার হয়েছে ২৩ বছর বয়সী ওই নারী। এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। যার নং-১১, তারিখ-১০/০৪/২০২২ইং।

এদিন রাতেই মামলার অভিযুক্ত আসামী অটোরিক্সা চালক মাহমুদুল হাসান রকি (২৪) কে আটক করেছে পুলিশ। সে ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে।

মামলা তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, গত ৮ এপ্রিল রাতে সিএন্ডবি বাজার থেকে ওই নারী তার স্বামীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে একটি অটেরিক্সায় করে খুলনা উদ্দেশ্যে রওনা দেন। ফকিরহাটের শ্যামবাগাত নামক স্থানে এসে পৌঁছালে অটোরিক্সা চালক মাহমুদুর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে পাশে নির্জন একটি বাগানে নিয়ে জোর পূবর্ক ধর্ষন করে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামী অটেরিক্সা চালক মাহমুদুল হাসানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102