ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্বাশত রায় (১৯) নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বালইয়ের দোকানের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত শ্বাশত রায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের সুখেন্দ্র রায়ের ছেলে। তিনি বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা দিয়ে ফিরছিলেন।

ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, শ্বাশত রায় মোটরসাইকেল করে মোংলার দিকে আসছিল। দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সঙ্গে ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্বাশত রায় নিহত হয়। খবর পেয়ে হায়ওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102