ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের মোংলা পৌরসভার ২ লাখ বাসিন্দা সুপেয় পানির অভাবে ভোগান্তিতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার দুটি সুপেয় পানির পুকুর শুকিয়ে গেছে। এতে তীব্র পানি সংকটে পড়েছেন লবণ অধ্যুষিত পৌর এলাকার দুই লাখ বাসিন্দা। চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় প্রয়োজনীয় কাজ করতে গিয়ে বিপাকে পড়ছেন তারা।

জানা গেছে, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তবে আজও পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকটের সুরাহা হয়নি। সংকট সমাধানে ২০০৮ সালে ১৭ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের মাছমারা এলাকায় পুকুর খনন করে পানি সরবরাহ করা হয়। তাতেও চাহিদা না মেটায় পুনরায় ২০১৬ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে আরও একটি পুকুর খননসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়। মোট ৮৩ একর জায়গার ওপর দুটি পুকুর খনন, দুটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হয়।

এ পুকুর দুটিতে বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণ করে তা বিশুদ্ধ করে পৌরবাসীদের সরবরাহ করা হয়। কিন্তু সরবরাহ করা সেই পানি চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া অনাবৃষ্টির কারণে পুকুর দুটি শুকিয়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। সেইসঙ্গে পৌর শহরের বাসিন্দাদেরও ভোগান্তি বেড়েছে। মূলত অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের।

সুপেয় পানির অভাবে ভোগান্তিতে মোংলা পৌরসভার ২ লাখ বাসিন্দা

বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার একমাত্র সুপেয় পানি সরবরাহ প্রকল্প ছাড়া শহরের অন্য কোথাও কোনো মিষ্টি পানির পুকুর কিংবা বিকল্প উৎস নেই। পৌর কর্তৃপক্ষের সরবরাহ করা পানি থেকে চাহিদা মেটে না। তার মধ্যে পুকুর শুকিয়ে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল বলেন, পানি হচ্ছে মানুষের জীবন। সবসময়ই পানির প্রয়োজন হয়। কিন্তু পৌরসভা ঠিকমতো পানি সরবরাহ করছে না। কারও কাছে অভিযোগ করার জায়গা নেই। পানির কষ্টে জীবনযাপন করছে পৌরবাসী।

সুপেয় পানির অভাবে ভোগান্তিতে মোংলা পৌরসভার ২ লাখ বাসিন্দা

শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জোহরা বেগম বলেন, পানির খুব কষ্ট। যারা বাসা-বাড়িতে ভাড়া থাকে তারা অনেকেই পৌরসভার সাপ্লাই পানির ওপর নির্ভরশীল। এই পানিতেই তাদের গোসল, রান্নাবান্না চলে কিন্তু পৌরসভা ঠিকমতো পানি দিচ্ছে না। যে কারণে পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে যেন কেউ নেই।

মোংলা পোর্ট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার জাহিদ বলেন, পৌরসভার প্রায় দুই লাখ মানুষের প্রতিদিন ৬০ লাখ লিটার সুপেয় পানির চাহিদা থাকলেও ৩০ লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে। পুকুরের গভীরতা কম থাকায় পানি শুকিয়ে যাওয়ায় ৩০ লাখ লিটার পানির ঘাটতি থেকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, পুকুর শুকিয়ে গেছে। নদীর পানিও তো লবণ। সেটিও পুকুরে ঢোকানো যাচ্ছে না। এখন একমাত্র ভরসা বৃষ্টি হলে পানি বাড়বে। তা না হলে কোনো উপায় থাকবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102